খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি ২০২৪

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ফেব্র“য়ারি) বিকেলে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সালমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাংসদের সহধর্মিণী ও বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি জান্নাতুন নাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তারিকুল ইসলাম, খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মুর্শেদ শান্ত, খোকসা জানিপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মেরিনা আফরোজ, যদুবয়রা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, চাঁদপুর ইউপি চেয়ারম্যান রাশিদুজ্জামান তুষার সহ প্রমূখ। আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আগে কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধণা প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।