জমি নিয়ে সংঘর্ষে আওয়ামী লীগ নেতাসহ আহত ১০

21 fay 6 2 24 জমি নিয়ে সংঘর্ষে আওয়ামী লীগ নেতাসহ আহত ১০
মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ নেতাসহ ১০ জন আহত হয়েছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে এ সংঘর্ষ হয়। আহতরা হলেন- সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, কালিগাংনী গ্রামের আজিজুর রহমানের ছেলে ফুরকান, নাসির উদ্দিনের ছেলে নাহিদুজ্জামান রাসেল, কামরুল ইসলামের ছেলে আবুল কালাম, আবুল কালামের ছেলে লিজন এবং মৃত রিয়াজউদ্দিনের ছেলে বদর উদ্দিন ও সবদুল ইসলাম। আহতদের মধ্যে সাতজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। স্থানীয়রা জানান, সকালে কালিগাংনী গ্রামের বদরুদ্দিন লোকজন নিয়ে বিবদমান একটি জমিতে চাষ করতে যান। এসময় কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে উভয় গ্র“পের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।