খিলক্ষেতের ঘটনায় ৪ থেকে ৫ হাজার জনকে আসামি করে পুলিশের মামলা, গ্রেপ্তার ২

রাজধানীর খিলক্ষেত এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে এবং মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদি হয়ে চার থেকে পাঁচ হাজার জনকে আসামি করা মামলা দায়ের করেছে। এতে এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ওসি কামাল হোসেন।

পুলিশ জানিয়েছে, খিলক্ষেতের ঘটনায় পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর আসামি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছেন। সেই মামলায় চার থেকে পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে। আর  মোবারক হোসেন সজীব (১৮) ও ইউসুফ (১৯) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে, ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মঙ্গলবার (১৮ মার্চ) রাতে একটি ধর্ষণ মামলা করেন। সেই মামলার একমাত্র আসামি রবিউল ইসলাম ওরফে জান মিয়া(১৬)।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। পরে রাতের বেলা এলাকাবাসীর মাঝে খবরটি ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে এই অভিযোগে সেই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় তারা। পরে পুলিশ তাকে গাড়িতে করে থানায় নিয়ে আসার পথে উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালায়। তারা তাকে ছিনিয়ে নেয় এবং গাড়িতে ভাঙচুর করে। সেই যুবককে কেড়ে নিয়ে চার থেকে পাঁচ হাজার লোক বেধড়ক মারধর করে। তাদের গণপিটুনিতে গুরুতর আহত হন সেই যুবক। এ ঘটনায় সেই যুবকের পাশাপাশি খিলক্ষেত থানার তদন্ত অফিসারসহ সাত থেকে আট জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে ছুটে যায় সেনাবাহিনী। এরপর সেই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তারা। এ ঘটনায় সেই শিশুটিও হাসপাতালে ভর্তি রয়েছে।

পুলিশ বলছে, এটি ধর্ষণ কিনা এখনো আমরা নিশ্চিত নই। তবে শিশুটির বাবা মামলা করেছেন। সেই যুবক এ ঘটনায় জড়িত কিনা তা তদন্তের পর জানা যাবে।
 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।