লক্ষ্মীপুরে অস্ত্র ঠেকিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে হাত বেঁধে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই অভিযোগে নাহিদুল ইসলাম ভূঁইয়া হৃদয় নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী সদর মডেল থানায় মামলা করেছেন।

পুলিশ জানায়, ওই নারীর স্বামী দেশে থাকাকালীন হৃদয়ের কাছ থেকে এক হাজার টাকা ধার নেন। সেই টাকা পরিশোধ করতে বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় হৃদয়ের বাড়ি যান ওই নারী। ঘরে ঢুকতেই পেছন থেকে মুখ চেপে ধরে খাটের ওপর নিয়ে নারীর হাত বাঁধেন হৃদয়। একপর্যায়ে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণচেষ্টা করেন। এসময় চিৎকার শুনে আশপাশের মানুষ এসে ওই নারীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, অভিযুক্ত হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তোভোগী নারী মামলা করেছেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।