জনগণ আ. লীগকে রাজনীতির সুযোগ দিলে আমাদের আপত্তি নেই: রিজভী

জনগণ যদি আ.লীগকে রাজনীতির সুযোগ দেয়, আমাদের কোনো আপত্তি থাকবে না— বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, যারা গণহত্যা ও লুটপাটের সঙ্গে জড়িত নন, তাদের নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই।

আজ শুক্রবার (২১ মার্চ) সকালে রাজধানীর উত্তরার দক্ষিণখানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদ্রাসা সংলগ্ন মাঠে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আলোচনা হলেও বিচার নিয়ে কোনো কথা হচ্ছে না। দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। যদি জনগণ ক্ষমা করে তাহলে আমাদের কোনো আপত্তি নেই।’

জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িতদের বিচার দাবি করে তিনি বলেন, ‘যারা আওয়ামী লীগের মধ্যে অপরাধী, তাদের বিচার নিশ্চিত করা হলে, জনগণ যদি তাদের রাজনীতি করার সুযোগ দেয়—তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না।’

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।