নিজ সংবাদ ॥ ঈগল প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী’ পারভেজ আনোয়ার ‘তনু, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পাওয়ার পর ঈগল প্রতীকে প্রচার-প্রচারণা শুরু করেছেন কুষ্টিয়া-৩ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী ‘পারভেজ আনোয়ার ‘তনু। বুধবার সারাদিন স্বতন্ত্র প্রার্থী ‘পারভেজ আনোয়ার তনু নিজ কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে শহরের বড় বাজার থেকে শুরু করে এন.এস রোড, সিঙ্গার মোড়, থানার মোড়, পাঁচ রাস্তার মোড়, মজমপুর, ছয় রাস্তার মোড়ে বিভিন্ন বাড়ি, দোকান ও এলাকার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও ঈগল প্রতীকের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করেন।
ঈগল প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু
এসময় স্বতন্ত্র প্রার্থী মো: পারভেজ আনোয়ার’ তনু ভোটারদের বলেন, আমি আপনাদের সেবা করতে চাই। সেই সুযোগ আপনারাই আমাকে করে দিতে পারেন। আপনারা আমাকে যেভাবে আপন করে কাছে টেনে নিচ্ছেন তা আমাকে আপনাদের কাছে ঋনী করে রাখছে। আপনাদের সুখে দুঃখে আপনাদের সাথে থাকি ও ভবিষ্যতেও থাকবো। আমি আপনাদের পাশে থাকার জন্য নির্বাচন করছি।

আমার প্রতীক ঈগল। এসময় তিনি আরো বলেন, আমার পিতার কাছ থেকে অনুপ্রাণীত হয়েই আপনাদের পাশে আছি। তার নির্দেশনা অনুযায়ী আমি নির্বাচন করছি। আমি আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি। আপনারা আমাকে ঈগল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করুন।
আরও দেখুন:




