তালেবানের হামলায় পাকিস্তানে ৫ পুলিশ কর্মকর্তা নিহত

পাকিস্তানের তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীর একাধিক হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার (২১ মার্চ) পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পুলিশ এসব হামলার কথা জানায়।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেছে। খবর এএফপির।

এক পুলিশ কর্মকর্তা বলেন, খাইবারপাখতুনখোয়া প্রদেশে কমপক্ষে পাঁচটি হামলা হয়েছে।

মার্চের মাঝামাঝি সময়ে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ‘বসন্ত অভিযান’ ঘোষণা করে টিটিপি। এর পর থেকে পার্বত্য প্রদেশ খাইবারপাকতুনখোয়া প্রদেশে ৮০টির বেশি হামলার দায় স্বীকার করেছে তারা।

প্রাদেশিক রাজধানী পেশোয়ারের পুলিশপ্রধান কাশেম আলী বলেছেন, সাম্প্রতিক সময়ে পুলিশের ওপর হামলা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।

তিনি বলেন, টিটিপি তাদের অভিযানের ঘোষণা দেওয়ার দুই দিনের মধ্যেই অন্তত ৯টি হামলা চালায়।

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।