যে কারণে মালয়েশিয়ায় ৫১ বাংলাদেশিকে প্রবেশে বাধা দিলো কর্তৃপক্ষ

প্রবেশের ক্ষেত্রে প্রয়োজনীয়তার শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) দিয়ে ৫১ বাংলাদেশির প্রবেশে বাধা দিয়েছে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশের চেষ্টাকালে তাদের প্রবেশে বাধা দেয় মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।

গতকাল শুক্রবার (২১ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে একেপিএস।

কেএলআইএ টার্মিনাল- ১ এ আসলে ৬৭ জন বিদেশিকে তল্লাশি চালানো হয়। এদের মধ্যে ৫১ জনকে বিভিন্ন অপরাধে জড়িত থাকার বিষয়ে শনাক্ত করা হয়। এরপর আরও তদন্তের জন্য আটক বাংলাদেশিদের অপারেশন অফিসে নিয়ে যাওয়া হয়। দেখা গেছে যে তারা বিভিন্ন অপরাধ করেছেন এছাড়া ভুয়া হোটেল বুকিং নথি ব্যবহার  এবং অভিবাসন চেক এড়ানোর চেষ্টা করেছেন তারা

বিবৃতিতে আরও বলা হয়, স্ক্রিনিংয়ের ফলে মোট ৫১ বাংলাদেশি নাগরিককে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। কারণ, তারা ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের অধীনে নির্ধারিত প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থ হয়েছেন।

ভুয়া নথি ব্যবহার ছাড়াও মালয়েশিয়ায় তাদের থাকার সময় ব্যয় বহন করার জন্য পর্যাপ্ত অর্থ না থাকা এবং মালয়েশিয়ায় প্রবেশের স্পষ্ট উদ্দেশ্য উল্লেখ না করাও তাদের প্রবেশ প্রত্যাখ্যানের কারণ।

এদের মধ্যে কেউ কেউ কাজ খোঁজার উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের কথা স্বীকার করেছেন। বিবৃতি অনুসারে, ৫১ জনকে যত তাড়াতাড়ি সম্ভব ফ্লাইটের মাধ্যমে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।