বসুন্ধরা গ্রুপে চাকরি, থাকছে পরিবহন সুবিধাসহ বছরে ২ বোনাস

বসুন্ধরা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নেবে। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস বিভাগে এ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া গত ২০ মার্চ থেকে শুরু হয়েছে। আগামী ২৭ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন-ভাতা ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সব সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা গ্রুপ। 

পদের নাম : অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ। 

বিভাগ : অ্যাকাউন্টস, সেক্টর-সি। 

পদসংখ্যা : নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা : অ্যাকাউন্টিংয়ে এমবিএ/বিবিএ। 

অন্যান্য যোগ্যতা : সিএন্ডএফ অ্যাকাউন্টে অভিজ্ঞতা, কম্পিউটারে এমএস অফিস সম্পর্কে ভালো জ্ঞান। 

অভিজ্ঞতা : কমপক্ষে ০২ থেকে ০৩ বছর।

চাকরির ধরন : ফুলটাইম। 

প্রার্থীর ধরন : শুধু পুরুষ।

বয়সসীমা : সর্বোচ্চ ৩৫ বছর।

কর্মস্থল : চট্টগ্রাম। 

বেতন : আলোচনা সাপেক্ষে। 

অন্যান্য সুবিধা : টি/এ, মোবাইল বিল, গ্র্যাচুইটি, বিমা, দুপুর খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, পিক অ্যান্ড ড্রপ সুবিধা।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় : ২৭ মার্চ ২০২৫।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।