ধর্ষণে পুত্রবধূ অন্তঃসত্ত্বা, শ্বশুর গ্রেপ্তার

কুমিল্লার চৌদ্দগ্রামে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে ছেরু মিয়া (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২২ মার্চ) সকালে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন চৌধুরী।

গ্রেপ্তারকৃত ছেরু মিয়া চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দারা জানান, সাত মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে ওমান প্রবাসীর সঙ্গে ওই নারীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর শাশুড়ির অসুস্থতার কথা বলে শ্বশুর নববধূকে তার বাবার বাড়ি থেকে নিজেদের বাড়িতে নিয়ে যান। চার মাস আগে ওমান থেকে ছুটিতে দেশে ফেরে তার স্বামী নববধূর সঙ্গে স্বাভাবিকভাবে সংসার করতে থাকেন। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে স্বামী তার স্ত্রীকে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে আল্ট্রাসনোগ্রাফি করালে সাত মাসের অন্তঃসত্ত্বা বলে রিপোর্ট দেন চিকিৎসক।

এরপর ওই নববধূ তার শ্বশুরের দ্বারা একাধিকবার ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি স্বামীকে জানান। এতে উলটো নববধূকে বেধড়ক পিটিয়ে জখম করার অভিযোগ ওঠে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

ওসি হিলাল উদ্দিন চৌধুরী বলেন, ভুক্তভোগী ওই গৃহবধূ থানায় মামলা দায়ের করেছেন। এরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।