সুশান্তের মৃত্যু তদন্তে ইতি টানল সিবিআই, কী আছে অন্তিম রিপোর্টে

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে কম জল ঘোলা হয়নি। প্রশ্ন উঠেছিল, খুন নাকি আত্মহত্যা? এবার সে প্রশ্নের খোলাসা করে দিয়েছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিংহ। তাঁর মৃত্যুর ঘটনা নিয়ে চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করেছে সিবিআই। শনিবার (২২ মার্চ) মুম্বাই আদালতকে সিবিআই এই মামলার শেষ রিপোর্ট জমা দেয়। খবর বলিউড হাঙ্গামার।

২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের মরদেহ। অভিনেতার মৃত্যু নিয়ে কম জলঘোলা হয়নি। 

প্রাথমিকভাবে মামলাটি আত্মহত্যা বলেই জানানো হয়েছিল। শেষ রিপোর্টেও সিবিআই নিশ্চিত করল, আত্মহত্যাই করেছিলেন অভিনেতা। তদন্তে অন্য কোনো দিক উঠে আসেনি।

সুশান্তের মৃত্যুর ঠিক সাত দিন আগেই মৃত্যু হয়েছিল অভিনেতার সহায়ক দিশা সালিয়ানের। মেয়ের মৃত্যুর রহস্য উদ্‌ঘাটন করতে সম্প্রতি নতুন করে তদন্ত চেয়ে বম্বে হাইকোর্টে পিটিশন দায়ের করেছেন দিশার বাবা। সতীশের নিশানায় রয়েছেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরে। অন্যদিকে সুশান্তের চাচাতো ভাই নীরজ কুমার সিংহ বাবলুও নতুন করে তদন্তের দাবি করেছিলেন।

সংবাদমাধ্যমের কাছে সুশান্তের ভাই বলেছেন, ‘ঠাকরে সরকার চেয়েছিল ঘটনা গোপন করতে। তাদের উদ্দেশ্যই ছিল তদন্ত বন্ধ করিয়ে দেওয়া। সুশান্তের মৃত্যুর সঙ্গে দিশার মৃত্যুর যোগ রয়েছে। ১২তলা থেকে একটা মানুষ পড়ে গেলে তাঁর মৃতদেহের পাশে রক্ত থাকবে। কিন্তু দিশার দেহের পাশের রক্তের ছিটেফোঁটা ছিল না। এর অর্থ আগেই ওকে খুন করা হয়েছিল।’ কিন্তু এর মধ্যেই তদন্তে ইতি টানার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সিবিআই।

সুশান্তের মৃত্যুর ঘটনায় সিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদন নিয়ে অভিনেতার পরিবারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
 

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।