জবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদ ডি ইউনিটের (শাখা পরিবর্তন) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। রবিবার (২৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ)-এর স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে স্ব-স্ব পোর্টালে ফলাফল দেখতে পারবে।

এছাড়া, আগামী ৮ এপ্রিল হতে ১৭ এপ্রিল পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীগণ ওয়েবসাইটে লগইন করে বিষয় পছন্দ (Subject Choice) দিতে পারবে।

জানা যায়, ডি ইউনিটের দুইটি শিফটে মোট আসন সংখ্যা ৫৯০টি। প্রথম শিফটে মোট আসন ২৯৪টি। যার মধ্যে মানবিক ১৯২, বাণিজ্য ৩৩, বিজ্ঞান বিভাগের জন্য ৬৯টি। দ্বিতীয় শিফটে মোট আসন ২৯৬টি। যার মধ্যে মানবিক ১৯৩, বাণিজ্য ৩২ ও বিজ্ঞান বিভাগের জন্য ৭১টি আসন।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট (সামাজিকবিজ্ঞান অনুষদভুক্ত) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।