নিহত যুবদল নেতা কোকিলের বাসায় তারেক জিয়ার ঈদ উপহার

গাইবান্ধার পলাশবাড়ীর ৫নং মহদীপুর ইউনিয়নের যুবদলের সাবেক সাধারন সম্পাদক নিহত হাসান ইউছুব কুকিলের বাড়িতে ঈদ উপহার পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২২ মার্চ) বিকেলে নিহত কুকিলের বড় ভাই মঞ্জুর ইসলাম নাইচের কাছে তারেক রহমানের ঈদ উপহার তুলে দেন গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহ সভাপতি শাহ আলম সরকার, জেলা যুবদলের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, জেলা যুবদলের সহ সভাপতি ছাদেকুল ইসলাম রুবেল, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ,সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক লিক্সন, পৌর যুবদলের আহবায়ক লতিফ, সদস্য সচিব হেমাইদুল, যুগ্ম আহবায় রুহুল আমিন, আবু বক্কর সিদ্দিক সুমন, রাজু সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহাফুজ, সাজু প্রামানিক, ৫ নং মহদীপুর ইউনিয়ান যুবদলেন সাধারন সম্পাদক পাপুল সরকার, ১ নং কিশোরগাড়ী ইউনিয়ান যুবদলের সভাপতি জিয়াউর,রায়হান ছাত্র নেতা রায়হানসহ প্রমুখ।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২২ ফ্রেরুয়ারী শুক্রবার জুম্মার নামাজ শেষে হাজার হাজার তৌহদী জনতার মিছিল পলাশবাড়ী উপজেলার চৌমাথায় গনজাগরন মঞ্চে আসলে সেখানে গনজাগারন ও পুলিশ নির্বাচারে গুলি বর্ষণ করলে কুকিল ও মজনু নিহত হয়।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।