খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী দুটি হত্যা মামলায় জামিন পেয়ে ঢাকার কারাগার থেকে বেরিয়েছেন। সোমবার (২৪ মার্চ) রাত ৯টা ৫৩ মিনিটে তিনি কারাগার থেকে জামিনে নিয়ে বেরিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার এ কে এ এম মাসুম।
জানা গেছে, শমসের মবিন চৌধুরী একটি হত্যা মামলায় তিনি জামিন পেয়েছেন হাইকোর্ট থেকে, অন্যটি ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে। গত বছরের ১৭ অক্টোবর সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী গ্রেপ্তার হন।
শমসের মবিন চৌধুরী গ্রেপ্তার হওয়ার পরদিন তাকে পল্টন থানায় করা যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর তাকে যাত্রাবাড়ী থানায় করা পারভেজ মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
খবরওয়ালা/জেআর