পল্লবীতে আবাসিক ভবনে আগুন, নিহত ১

রাজধানীর পল্লবীতে একটি আবাসিক ভবনের রান্না ঘরে লাগা আগুনে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা মারা গেছেন।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, রাজধানীর পল্লবীতে ১২তলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের ৮তলার একটি ফ্ল্যাটের রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টায়  আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। 

খবর পেয়ে পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬টা ৩২ মিনিটে। পরে ফায়ার সদস্যদের চেষ্টায় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন ও ধোঁয়ায় মারা যান ৭০ বছর বয়সী এক বৃদ্ধা। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।