কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের ঢল ,যথাসময়ে ছাড়ছে ট্রেন

ঈদযাত্রার তৃতীয় দিন বুধবার (২৬ মার্চ) কমরাপুর স্টেশনে যাত্রীদের ভিড় বেড়েছে। তবে যথাসময়ে ছাড়ছে ট্রেন।

কমলাপুর স্টেশনের কর্মকর্তা এবং যাত্রীরা জানিয়েছেন, বুধবার সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত পূর্ব নির্ধারিত ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যায়। এর মধ্যে ধূমকেতু এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ছেড়ে গেছে যথাসময়ে।স্টেশনে উপচে পড়া ভিড় থাকলেও যাত্রীদের তেমন ভোগান্তি নেই। 
যাত্রীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। যাত্রীদের জন্য স্টেশনে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

২৬ মার্চ মহান বিজয় দিবসের ছুটি হওয়ায় মূলত কর্মজীবী মানুষের পরিবার-পরিজন ঢাকা ছাড়ছেন। ঈদের আগে শেষ কর্ম দিবস বৃহস্পতিবার (২৭ মার্চ) সরকারি চাকরিজীবীরা ঢাকা ছাড়বেন। ফলে স্টেশনে চাপ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

খবরওয়ালা/এফএস

 

 

 

 

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।