চট্টগ্রামে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অতর্কিত হামলা চালিয়ে এক আওয়ামী লীগ নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত নেতার নাম নুরুল ইসলাম তালুকদার (৭০)। তিনি উপজেলার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মীরের খীল গ্রামের ইন্নাল আমিন তালুকদারের বড় সন্তান ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি। মঙ্গলবার (২৫ মার্চ) সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকায় তার ওপর হামলা হয়।

সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে নুরুল ইসলাম সরফভাটা মীরেরখীল বাজারের নিজ দোকানে ছিলেন। হঠাৎ একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে দোকান থেকে বের করে প্রকাশ্যে বেধড়ক মারধর করে এবং কুপিয়ে জখম করে চলে যায়। সন্ত্রাসীরা চলে যাওয়ার দীর্ঘক্ষণ পরও ভয়ে কেউ কাছে যায়নি। প্রায় আধাঘণ্টা সড়কে পড়ে থাকার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইউপি চেয়ারম্যান বলেন, এক সপ্তাহ আগে সন্ত্রাসীরা তার কাছ থেকে দুই লাখ টাকা চাদা দাবি করেছিল।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।