ডিসেম্বরের আগেই দেশে নির্বাচন সম্ভব: রুহিন হোসেন প্রিন্স

নির্বাচন-ব্যবস্থা ভালো করার জন্য অবশ্যই সংস্কার করতে হবে। ভালোভাবে প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা বলেছি নির্বাচন ব্যবস্থা ভালো করার জন্য অবশ্যই সংস্কার করতে হবে। এর জন্যই এত দিন সময় গেল, এটা কালক্ষেপণ হল। যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের যদি বলা হতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ভালো নির্বাচন কীভাবে করা যাবে আলোচনা করতো, তাহলে তারা উত্থাপন করতো।

সিপিবির সাধারণ সম্পাদক আরও বলেন, আগামীকাল থেকে ওই টিম রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করুক, যে নির্বাচন ব্যবস্থা কি করে সংস্কার করে ভালো নির্বাচন করা যায়। দুই মাসও সময় লাগবে না। সংস্কার করে নির্বাচন ডিসেম্বরে নয় তার আগেই বাংলাদেশে সম্ভব বলে আমরা মনে করি।

এ সময়  সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সিপিবি নেতা সাজ্জাদ জহির চন্দনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।