ক্রেডিট কার্ডের তথ্য জমা দিতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

ক্রেডিট কার্ডের লেনদেনের তথ্য নিয়মিতভাবে কেন্দ্রীয় ব্যাংকে পাঠানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রতি মাসের রিপোর্ট পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে জমা দিতে হবে।

মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, বর্তমানে বিশ্বব্যাপী লেনদেনের জনপ্রিয় মাধ্যম হচ্ছে কার্ড। দেশেও ক্রমান্বয়ে কার্ডের ব্যবহার এবং চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। বর্ধিত চাহিদার বিষয়টি বিবেচনা করে কার্ড সংক্রান্ত তথ্য-উপাত্ত আরও বিস্তৃতভাবে সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

কার্ডের লেনদেন সংক্রান্ত এই বিস্তৃত তথ্য সংগ্রহের ফলে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের ডাটা সংক্রান্ত তথ্যভাণ্ডার আরও সমৃদ্ধ হবে বলে জানানো হয় কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায়।

এখন থেকে অপারেশনাল ম্যানুয়ালে প্রদত্ত ডাটা টেমপ্লেট অনুযায়ী কার্ড সংক্রান্ত তথ্যাদি মাসিকভিত্তিতে (রিপোর্টকৃত মাসের বিবরণী পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে) পোর্টালের মাধ্যমে নিয়মিতভাবে পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হলো।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ধারা ৪৫ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এবং ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ধারা ৩৮(১) এ প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

খবরওয়ালা/টিএ
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।