ভূমিকম্পে ধসে পড়ল ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহাসিক ‘সাগাং’ সেতু

মিয়ানমারে আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ভেঙ্গে পড়েছে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ইরাবতী নদীর উপর নির্মিত গুরুত্বপূর্ণ একটি সেতু। সেতুটির স্থানীয় নাম ‘সাগাং’ যা পুরনো সাগাং নামেই অধিক জনপ্রিয় ছিল।

জানা যায়, মান্ডালা ও সাগাইং অঞ্চলের মধ্যে ইরাবতী নদীতে ৯১ বছর আগে ব্রিটিশরা এই সেতু নির্মাণ করেছিল। শুক্রবার (২৮ মার্চ) দুপুরের দিকে শক্তিশালী ভূমিকম্পের সময় সেতুটি ধসে পড়ে।

মিয়ানমারের সাংবাদিকদের পরিচালিত থাইল্যান্ড-ভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতীর খবরে বলা হয়েছে, রিখটার স্কেলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের সময় মান্ডালা, নেপিডো ও অন্যান্য এলাকার বেশ কয়েকটি ভবন ধসে পড়ে। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাগাইং শহরের কাছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৭। মিয়ানমারের সাগাইং থেকে ১২ কিলোমিটার দূরে ছিল এর উৎপত্তিস্থল। গভীরতা ছিল ১০ কিলোমিটার।

স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের প্রভাব পড়েছে বাংলাদেশ, ভারত, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড এবং চীনে।

খবরওয়ালা/টি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।