ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিলো পিকিং বিশ্ববিদ্যালয়

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীনের পিকিং বিশ্ববিদ্যালয় (পিকেইউ) থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন। 

আজ শনিবার (২৯ মার্চ) সকালে বেইজিংয়ের বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে পিকেইউ বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসও অনুষ্ঠানে একটি বক্তৃতাও দেন।

চার দিনের চীন সফর শেষ করে আজ সন্ধ্যায় তার দেশে ফিরে আসার কথা রয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিকিং বিশ্ববিদ্যালয় কাউন্সিলের চেয়ারম্যান হি গুয়াংচাই।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।