পিএসসির নন-ক্যাডারে চাকরির সুযোগ, ৯ম ও ১০ম গ্রেডে পদ ৭৯

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ১১টি ক্যাটাগরিতে ৯ম ও ১০ম গ্রেডে মোট ৭৯টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদসমূহ ও পদসংখ্যা:

৯ম গ্রেডের পদসমূহ (বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা):
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়:

সহকারী পরিচালক: ১৬টি (অস্থায়ী)

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর:

অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার: ৫টি (অস্থায়ী)
অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার: ২টি (অস্থায়ী)

লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ:
সহকারী সচিব (ড্রাফটিং): ৮টি (স্থায়ী)

পররাষ্ট্র মন্ত্রণালয় (ফরেন সার্ভিস একাডেমি):

হিসাবরক্ষণ কর্মকর্তা: ১টি (স্থায়ী)

১০ম গ্রেডের পদসমূহ (বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা):

পররাষ্ট্র মন্ত্রণালয় (ফরেন সার্ভিস একাডেমি):

গবেষণা কর্মকর্তা: ১টি (স্থায়ী)
প্রশাসনিক কর্মকর্তা: ১টি (স্থায়ী)
ব্যক্তিগত কর্মকর্তা: ১টি (স্থায়ী)
ফিজিক্যাল ইনস্ট্রাক্টর: ১টি (স্থায়ী)

স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর:

ডাটা এন্ট্রি/কন্ট্রোল সুপারভাইজার: ২টি (স্থায়ী)
উপসহকারী প্রকৌশলী: ৪১টি (স্থায়ী)

আবেদনের নিয়ম:

আগ্রহী প্রার্থীদের টেলিটক–এর ওয়েবসাইট অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র অ্যাপ্লিকেন্টস কপি (বিপিএসসি ফরম-৫-এ) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমাদান সম্পন্ন করতে হবে।
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৯ম ও ১০ম গ্রেডের জন্য ২০০ টাকা এবং সকল গ্রেডের (অনগ্রসর নাগরিক) জন্য ৫০ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ:

২৯ মে ২০২৫, সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বিস্তারিত জানতে এবং আবেদন করার জন্য, টেলিটক অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট দেখুন

ওয়েবসাইটে নন-ক্যাডার অপশনে ক্লিক করলে নন-ক্যাডার বিভিন্ন পদের বিজ্ঞপ্তি, আবেদনপত্র অনলাইনে পূরণ, এসএমএসের মাধ্যমে ফি জমাদান ও প্রবেশপত্র প্রাপ্তিসংক্রান্ত নির্দেশাবলির রেডিও বাটন দৃশ্যমান হবে। ফরম পূরণের আগে অবশ্যই আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক ও এই লিংক থেকে দেখে নেওয়া যাবে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।