হজযাত্রীদের চিকিৎসা নিশ্চিত করতে ১৫২ সদস্যের চিকিৎসক দল গঠন: ধর্ম মন্ত্রনালয়

বাংলাদেশে চলতি বছর হজযাত্রীদের চিকিৎসাসেবা দিতে ১৫২ সদস্যের একটি সমন্বিত হজ চিকিৎসক দল গঠন করা হয়েছে। সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে যে, এই দলের সদস্যদের দায়িত্ব হবে হজযাত্রীদের সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করা। তবে সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এই সদস্যদের হজ করার সুযোগ নেই।

এছাড়াও, আদেশে বলা হয়েছে যে, কোনো সদস্য তার দায়িত্ব পালনকালে কোনোভাবেই স্বামী/স্ত্রী/সন্তান/আত্মীয়কে সঙ্গে নিতে বা রাখতে পারবেন না।

যদি কোনো সদস্য তার দায়িত্বে অবহেলা বা শৃঙ্খলা ভঙ্গসহ অসদাচরণ করেন, তবে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ অনুযায়ী তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করা হবে।

এ বছর সমন্বিত হজ চিকিৎসক দলে ৬৯ জন চিকিৎসক, ৪৪ জন নার্স, ২৪ জন ফার্মাসিস্ট এবং ১৫ জন ওটি বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট রয়েছেন। গত বছর এই দলের সদস্য সংখ্যা ছিল ১৮৯ জন।

চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।