কুষ্টিয়াতে মজমপুর প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু

10 fay 10 2 24 কুষ্টিয়াতে মজমপুর প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু
নিজ সংবাদ ॥ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ডের যুব সমাজের অংশগ্রহণে মজমপুর প্রিমিয়ার ক্রিকেট লীগ (এমপিএল) শুরু হয়েছে। দীর্ঘ ১০ বছর ধরে এ প্রিমিয়ার লীগের আয়োজন করছে কুষ্টিয়া পূর্ব মজমপুর একতা যুব সংঘ। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া জিলা স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০তম মজমপুর প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন করেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, সদর উপজেলা যুবলীগের সভাপতি ও একতা যুব সংঘের সভাপতি মোঃ আবু তৈয়ব বাদশা। একতা যুব সংঘের সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা মোঃ জাভেদ ওমরের সঞ্চালনায় উদ্বোধনী সভায় প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও ইসলামী বিশ^বিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার মোঃ রাশিদুজ্জামান খান টুটুল। সভায় বক্তব্য রাখেন সমাজসেবক ইদ্রিস আলী প্রমুখ। এ লীগে মঞ্জুরুল হক চৌধুরী রতন একাদশ, বাদশাই একাদশ, মামা-ভাগ্নে টাইগার্স, মজমপুর হান্টার্স, বিডিএম রাইডার্স ও নুরবাগ-৫৩ নামে ৬টি দলে ৯০ জন খেলোয়ার অংশগ্রহণ করছে। সপ্তাহের প্রতি শুক্রবার লীগ ভিত্তিক এ খেলা অনুষ্ঠিত হবে। এ আয়োজনের মধ্যদিয়ে প্রতিবছর এলাকার সকল বয়সের মানুষ একত্রিত হয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠে। উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে সাদ্দাম বাজার মোড় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিলা স্কুল চত্বরে শেষ হয়। আয়োজন উপলক্ষে একতা যুব সংঘের সাধারণ সম্পাদক মোঃ জাভেদ ওমর বলেন, ২০১১ সাল হতে আমরা এ আয়োজন করে আসছি। করোনা মহামারির কারনে ২০১৯ ও ২০ সালে এ আয়োজন করা হয়নি। ২০২১ সাল হতে আবারও যথারীতি এ আয়োজন চলছে। তিনি বলেন, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে প্রতি বছর আমাদের এ আয়োজন। এ আয়োজনের মধ্যদিয়ে আমাদের সামাজিক বন্ধন দৃঢ় হয়ে উঠেছে। আমাদের সমাজে সন্ত্রাস, মামলা-হামলা নেই বললেই চলে। আমরা অত্যন্ত সৌহাদ্য সম্পর্কের মধ্যদিয়ে বসবাস করেছি। যুব সমাজকে সন্ত্রাস ও মাদকমুক্ত রাখতে আগামীতেও এ আয়োজন অব্যাহত থাকবে বলে জানান জাভেদ ওমর।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।