মনিরুজ্জামান
প্রকাশ: সোমবার, ৩১ মার্চ ২০২৫
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তির বলা হলেও এবারের ঈদ যাত্রায় সরকারি ছুটি শুরুর দিন থেকে অর্থাৎ ২৬ মার্চ থেকে ঈদের দিন বিকাল ৩টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৯ টি সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝড়েছে ৬৫ জনের এবং আহত হয়েছেন আরও ১২৬ জন।
বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত তথ্য থেকে এ চিত্র উঠে এসেছে।
২৬ মার্চ: সড়ক দুর্ঘটনায় নিহত ১৭, আহত ২১
ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় খোকন তরফদার (৫৫) নামের এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়।
জামালপুরের দেওয়ানগঞ্জে মিনি ট্রাক ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে মো. রাশেদ আকন্দ (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বিপুল হোসেন (১৮) নামের মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয় এবং এই ঘটনায় আহত হয় আরও ৫ জন।
হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক চাপায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মোঃ মারুফ (৩৮) ও জামালপুরের বকশিগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ (৭৫) নামের দুই জনের মৃত্যু হয়। এই ঘটনায় টাঙ্গাইল জেলার আল মামুন (৬৫) ও বাহুবল উপজেলার বাচ্চু মিয়া (৩০) আহত হয়।
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ট্রাকের চাপায় ইমন আকন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়।
চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু হয়। তারা হলেন মোটরসাইকেল আরোহী জাহিদ পাটোয়ারী এবং ট্রাকচাপায় অটোরিকশা যাত্রী মো. স্বপন রাঢ়ী।
দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শুভ মূর্মূ নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এই ঘটনায় আরো ২ জন আহত হয়।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামে ইজিবাইকের চাপায় পারভিন বেগম (৪০) ও তার চাচাতো নাতি মহশিনর মৃত্যু হয় এবং এই ঘটনায় আহত হয় আরো ৩ জন।
চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় বৃষ্ণ পদ দে (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় তার মেয়ে অপরাজিতা আহত হয়।
রাজশাহীতে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মিজানুর রহমান (৩৯) ও একই এলাকার জহুরুল ইসলাম (৩৫) নামের ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
গাজীপুরের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নেয়ামুল শেখ (২২) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয় এবং এই ঘটনায় আহত হয় আরও ৪ জন।
আহতরা হলেন, নেয়ামুলের বোন নাদিয়া (১৮), মামাতো ভাই মাশফিক (১২)। অপর মোটরসাইকেলে থাকা উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের হাবিব উল্লাহর ছেলে রিয়াদ শেখ (১৯) ও জাহাঙ্গীরের ছেলে পলাশ আল আমিন (১৯)।
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় যুবক রিপন সরকার (২০) নামের এক যুবকের মৃত্যু হয়।
কিশোরগঞ্জের কটিয়াদীতে মোটরসাইকেল-ট্রাক্টরের সংঘর্ষে মোজাম্মেল হোসেন নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয় এবং এই ঘটনায় আহত হয় আরও ২ জন।
২৭ মার্চ: সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৪
নাটোরের লালপুর উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শাহরিয়ার সাকিল (৩৩) ও তার আড়াই বছরের শিশুকন্যা সুমাইয়া আক্তারে মৃত্যু হয়।
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলা যুবদল সদস্য রফিকুল ইসলাম (৪৫) ও সারিয়াকান্দিতে বকুল বানু (৮০)’র মৃত্যু হয় এবং এই ঘটনায় আহত হয় আরও ৪ জন।
পঞ্চগড়ের পৃথক উপজেলায় সড়ক দুর্ঘটনায় চৈতন্য দেবের ছেলে অপূর্ব (৮) ও পঞ্চগড়ের দেওয়ানহাট জমভিটা এলাকার সেকেন্দার আলীর ছেলে শুকুর আলী (৫০)’র মৃত্যু হয়।
সাভারে ট্রাকচাপায় ফজলু হক (৪০) নামে মোটরসাইকেল আরোহী এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়।
২৮ মার্চ: সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত ৫২
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় রাজু (৩৫) ও জিয়াউল (৩৬) নামের ২ জনের মৃত্যু হয়।
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় জুঁথি আকতার ও তার দেড় বছর বয়সে সন্তান সিয়ামের মৃত্যু হয় এবং এই ঘটনায় বাবাসহ আহত হয়েছেন আরও ৩ জন।
সাতক্ষীরায় দূর পাল্লার পরিবহণের ধাক্কায় যাত্রীবাহী মহেন্দ্রের জ্যোতিন্দ্রনাথ মুখার্জী (৪০) নামের একযাত্রীর মৃত্যু হয় এবং এই ঘটনায় সুশান্ত কুমার বিশ্বাস নামের একজন আহত হয়।
কুষ্টিয়া বাইপাস সড়কে সবজিবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ইতি খাতুন (৩০) ও ছেলে আহনাফ ইব্রাহিম (৩)’র মৃত্যু হয়।
মাগুরায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে শাকিল (২৫), শফিক (৫৫), রত্না (৪০), হুমাইরা (২১), সামিয়া (২২) ও সোহানা (৫) নামের ৬ জন আহত হয়।
রাজধানীর বনানীতে ‘পরিস্থান’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ৪২ জন পোশাকশ্রমিক আহত হয়।
হোমনা উপজেলা বাসস্ট্যান্ডের মাঝামাঝি পথে কাভার্ডভ্যান চাপায় সাজ্জাদ হোসেন নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়।
দিনাজপুরের কাহারোলে মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আব্দুল করিম নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়।
২৯ মার্চ: সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ১৪
গাইবান্ধা ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী পিকআপের সাথে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মুসা মিয়া (২০) নামের একজনের মৃত্যু হয় এবং এই ঘটনায় ৪ জন আহত হয়।
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় রঞ্জিত দাস ও তার স্ত্রী বন্দনা দাসের মৃত্যু হয় এবং এই দুর্ঘটনায় আহত হয় তাদের ছেলে দিবস।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় যাত্রীবাহী দ্রুতগামী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে বাস চালকের সহকারী মোহাম্মদ করিম (৪৫)‘র মৃত্যূ হয় এবং এই ঘটনায় আহত হয় আরও ৬ জন যাত্রী।
বগুড়ার বাসের ধাক্কায় স্কুলশিক্ষিকা শামীমা আক্তার (৩৫)’র মৃত্যু হয় এবং এই ঘটনায় আহত হয় মৃতের তার স্বামী ও সন্তান।
নাটোরে প্রাইভেটকারের ধাক্কায় মাইদুল ইসলাম (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় সবুজ (৪২) নামের আরও একজন আহত হয়।
৩০ মার্চ: সড়ক দুর্ঘটনায় নিহত ১৮, আহত ২১
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মুজিবুর রহমান (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় আরও ৩ জন।
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয় এবং এই ঘটনায় আহত হয় আরও ৫ জন।
মৃত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- টাঙ্গাইল জেলার নাজমুল হোসেন ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন (২৮) এবং সিরাজগঞ্জ জেলার হালিম ওরফে জুয়েল সরকার (২৫)।
আহতরা হলেন- নিহত দম্পতির ছেলে ও মেয়ে। অপর তিনজন হলেন- কোনাবাড়ী এলাকার এনামুল (৩০), মানিকগঞ্জ জেলার ধামরাইয়ের অজিত চরণ (৪৫) ও তার বাবা গোঙ্গাচরণ (৮০)।
ময়মনসিংহ ও গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয় এবং এই ঘটনায় আহত হয় আরও ৭ জন।
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় জোবাইদা খাতুন নামের (১৮) এক তরুণীর মৃত্যু হয় এবং এই ঘটনায় আহত হয় মৃত তরুণীর মামা আরিফুল সরদার (৪০) ও ভ্যান চালক আরিফুল ঢালী (৩৯)।
ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশায় থাকা মা ও দুই মেয়েসহ ৪ জনের মৃত্যু হয় এবং এই ঘটনায় আহত হয় আরও ২ জন।
নিহতরা হলেন—গৌরীপুর উপজেলার কুলসুম বেগম (৯৫), মোসাম্মৎ দিলরুবা (৪০), দিলরুবার দুই মেয়ে রীতি (১৪) ও প্রীতি (৭)।
গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ীতে তাকওয়া পরিবহনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এক যাত্রীর মৃত্যু হয় এই ঘটনায় আহত হয় আরও ২ জন।
৩১ মার্চ: সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ১৪
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয় এবং এই দুর্ঘটনায় আহত হয় আরও ১০ জন।
গাজীপুরে বাসচাপায় শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রীর মৃত্যু হয় এই ঘটনায় আহত হয় আরও ৪ জন।
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাভেদ আলী (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়
খবরওয়ালা/এমইউ