‘চীন সফর বর্তমান সরকারের একটি বড় সাফল্য’

‘চীন সফর বর্তমান সরকারের একটি বড় সাফল্য’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফাভাবে একটি দলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল। কিন্তু এ সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তার চিন্তা ভাবনা পরিবর্তন করেছে। সব রাজনৈতিক দলের সঙ্গে কথা কথাবার্তা বলছে।’

তিনি বলেন,  ‘বিশেষ করে প্রধান উপদেষ্টা তো সরকার প্রধান। চীন যেহেতু অত্যন্ত একটি সমৃদ্ধশালী দেশ; ব্যবসায়ী পর্যায়ে দ্বিতীয় দেশ হিসেবে রয়েছে। চীন প্রতিশ্রুতি দিয়েছে আগামী দিনেও তারা  বাংলাদেশের ব্যবসায়ীক ক্ষেত্রে বিনিয়োগ করবে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য আশাবাদী।’

ফখরুল বলেন, ‘অন্তবর্তীকালিন সরকার আমাদের সমর্থন নিয়ে এসেছে এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারে এসেছে। রাষ্ট্র সংস্কারের জন্য তারা সংস্কার কমিশন তৈরি করেছে। সেই সংস্কারের প্রস্তাবগুলো যথাযথভাবে আমরা পর্যালোচনা করছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে মতামতগুলো সংস্কার কমিশনকে দিয়েছি। এ বিষয় নিয়ে আগামীতে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা বসবেন। সব ঐক্যমতের ভিত্তিতে আগামীতে নির্বাচন হবে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘সংস্কার নির্বাচন আলাদা জিনিস। সংস্কার সংস্কারের মত চলবে, নির্বাচন নির্বাচনের মত চলবে। রাজনৈতিক দল হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমরা সুসম্পর্ক রেখেছি।’

এ সময় জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।