চট্টগ্রামে জমি নিয়ে দ্বন্ধে ভাইয়ের হাতে ভাই খুন

চট্টগ্রামের রাউজানে ভিটের জায়গা ভাগ ভাটোয়ারা নিয়ে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই শাহ আলম বকুল (৪১) নামে এক প্রকৌশলী নিহতের ঘটনা ঘটে।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল তিনটার সময় রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ তিতা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে

নিহত শাহ আলম বকুল একই এলাকার নুরুল ইসলাম ও শহিদা বেগমের ছেলে। তবে তার মা শহিদা বেগমের দুই ঘরের সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, প্রকৌশলী নুরুল আলম বকুল স্ত্রী ও সন্তানদের শহরে রেখে গ্রামের বাড়িতে ঈদ করতে আসেন। ঈদের পরের দিন দুপুরে নিজের বাড়িতে এসে মা শহিদা বেগম, সৎ ভাই দিদার আলম, নাজিম উদ্দিন, মুন্নি আকতার ভিটের জায়গা ভাগ ভাটোয়ারা নিয়ে বিরোধে জড়ায়। এর জের ধরে হাতাহতির এক পর্যায়ে বকুলকে দা, কুড়ালসহ দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে আঘাত করতে থাকলে তিনি মাটিতে লুটে পড়েন। পরে স্থানীয়রা ও ছোট ভাই রাজু আহমেদ প্রথমে রাউজান উপজেলা হাসপাতাল, পরে চমেক হাসপতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া জানান, সৎ ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহতের ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।