বগুড়ায় কষ্টিপাথরের সরস্বতী মূর্তি উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে কষ্টিপাথরের সরস্বতী মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২এপ্রিল) উপজেলা ভাটগ্রাম ইউনিয়নের পুনাইল গ্রাম থেকে তিন কেজি ওজনের এ মূর্তি উদ্ধার করা হয়।
ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, পুনাইল গ্রামের নীলকান্তসহ হিন্দু সম্প্রদায়ের একটি পুকুর খনন করা হচ্ছে। বুধবার সকালে পুকুর পারে দুইটি ছেলে খেলার সময় ওই কষ্টিপাথরের মূর্তি পায়। পরে তারা আমার কছে মূর্তি আনলে আমি থানা পুলিশকে জানাই। পুলিশ ওই মূর্তিটি থানায় নিয়ে গেছে। লোকজন বলছে এটি সরস্বতীর মূর্তি।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে মূর্তি উদ্ধার করা হয়েছে। এখন পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।