খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১১ই ফেব্রুয়ারি ২০২৪, ৭:৫১ এএম
কুষ্টিয়া প্রতিনিধি ॥ শনিবার (১০ ফেব্রুয়ারি) ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ, এসএসসি ও এসএসসি ভোকেশনাল শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্তব্য