দৌলতপুরে ফিলিপনগর দাখিল মাদ্রাসায় নবীনবরণ অনুষ্ঠিত

12 fay 11 2 24 দৌলতপুরে ফিলিপনগর দাখিল মাদ্রাসায় নবীনবরণ অনুষ্ঠিত

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর দাখিল মাদ্রাসায় শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০ টার সময় নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি ইঞ্জিনিয়ার ওবায়দুল হক বিপ্লবের সভাপতিত্বে এ্যাড. শিহাব উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহিত্যিক ও গবেষক আলহাজ্ব আবু তাহের। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভেড়ামারা কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক শহীদ ইয়াকুব আলীর সুযোগ্য জেষ্ঠ পুত্র ইউসুব আলী রুশো, মাদ্রাসা সুপার ইউনুচ আলী, প্রভাষক তৌহিদুল ইসলাম, ইউপি সদস্য ও মামুনুর রশিদ, জিল্লুর রহমান মাদ্রাসার শিক্ষক শফিউল ইসলাম, শিক্ষক আমিরুল ইসলাম সহ মাদ্রাসার অভিভাবক সদস্যবৃন্দ  শিক্ষক মন্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের খেলা ধুলা গান গজল বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারিদের মাঝে উপহার তুলে দেওয়া হয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।