যশোরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল দুই আরোহীর মৃত্যু

যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন নাভারণ থানার হাইওয়ের ওসি রোকনুজ্জামান।

নিহতরা হলেন, যশোরের শার্শা উপজেলার বৃত্তিবারিপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে রাসেল (২০) এবং একই গ্রামের বিল্লাল হেসেনের ছেলে জাহিদ (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি ফুটপাত থেকে সড়কে উঠছিল আর বেনাপোল থেকে দ্রুতগতিতে মোটরসাইকেল আরোহীরা নাভারণ বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আলামত হিসেবে মোটরসাইকেল জব্দ করা গেলেও প্রাইভেটকার চালক গাড়ি নিয়ে বেনাপোলের দিকে পালিয়ে যায়।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সঞ্জিবন মালাকার জানান, মাথায় আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তারা হাসপাতালে আসার আগেই মারা যান বলে ধারণা করা যাচ্ছে।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক রোকনুজ্জামান জানান, বাইকের অতিগতির কারণে সড়ক দুর্ঘটনায় তারা নিহত হয়েছেন। দুর্ঘটনা এড়াতে মানুষকে সচেতন করা হচ্ছে। কিন্তু তারা নিয়ম মানছে না। এক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক হতে হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।