তামিমের পর যে মাইলফলক ছুঁলেন সাকিব

ক্রীড়া ডেস্ক ॥ মাঠের ক্রিকেটে সাকিব আল হাসান বরাবরই অপ্রতিরোধ্য। মাঝে চোখের সমস্যার কারণে কিছুদিন ভোগান্তি পোহালেও আবারও পুরনো ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন। শনিবার বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ব্যাট হাতে করেছেন ১৬ বলে ২৭ রান। এই ২৭ রানের সুবাদে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব পৌঁছালেন ৭ হাজার রানের ক্লাবে।

46 fay 11 2 24 তামিমের পর যে মাইলফলক ছুঁলেন সাকিব

 

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টাইগার ওপেনার তামিম ইকবাল আগেই ছিলেন এই ক্লাবে। এবার যুক্ত হলেন সাকিব। আর এই ৭ হাজার রান করার মধ্যে দিয়ে সাকিব গড়েছেন আরও এক রেকর্ড। টি-টোয়েন্টির স্বীকৃত ম্যাচে ৭ হাজার রান এবং ৪০০ উইকেট সংগ্রাহকের তালিকায় প্রবেশ করেছেন সাকিব। এর আগে এই ক্লাবে ছিলেন মাত্র একজন ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আন্দ্রে রাসেল এই ক্লাবে ছিলেন আগে থেকেই এবার যুক্ত হলেন সাকিব।

 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।