খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল ২০২৫
টিভি দেখতে গিয়ে আমরা সাধারণত দূরত্বের ব্যাপারে খুব বেশি ভাবি না। কিন্তু খুব কাছে থেকে টিভি দেখার অভ্যাস চোখের জন্য ক্ষতিকর হতে পারে। এলসিডি বা প্লাজমা টিভির পর্দা থেকে নির্গত আলো চোখের ক্ষতি করতে পারে, যার ফলে চোখে ব্যথা, শুষ্কতা বা পানি পড়ার মতো সমস্যা হতে পারে।
চলুন, জেনে নিই কোন সাইজের টিভিতে ঠিক কতটা দূরত্বে বসে টিভি দেখা উচিত:-
১। ২৮ ইঞ্চির টিভি হলে ৩ ফুট দূরত্বে বসা সবচেয়ে ভালো।
২। ৩২ ইঞ্চির টিভি হলে ৪ ফুট দূরত্বে বসা উচিত।
৩। ৪৩ ইঞ্চির পর্দা হলে ৪ থেকে ৬ ফুট দূরত্বে বসতে হবে।
৪। ৫০ থেকে ৬৫ ইঞ্চির টিভি হলে ৫ থেকে ৮ ফুট দূরত্বে বসুন।
৫। ৬৫ থেকে ৭৫ ইঞ্চির পর্দা হলে ৬ থেকে ১০ ফুট দূরত্বে বসলে ভালো।
৬। ৭৫ ইঞ্চির বড় টিভি থাকলে, ঘরের সাইজ অনুযায়ী দূরত্ব বজায় রাখা সম্ভব নাও হতে পারে।
এমন ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ, যতটা দূরে বসা সম্ভব ততটাই ভালো। এভাবে সঠিক দূরত্বে বসে টিভি দেখলে চোখের সমস্যা কম হবে।
খবরওয়ালা/জেআর