৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পাপুয়া নিউ গিনি

রিখটার স্কেলে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের দেশ পাপুয়া নিউগিনি। স্থানীয় সময় শনিবার (৫ এপ্রিল) সকালে পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন আইল্যান্ডে ভূমিকম্পটি আঘাত হেনেছে। খবর এএফপির।

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্প আঘাত হানার পর পরই সুনামি সতর্কতা জারি করা হয়। তবে পরবর্তীতে সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়েছে।

স্থানীয় সময় শনিবার সকাল ৬টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল নিকটতম প্রধান শহর কিম্বে থেকে প্রায় ১৯৪ কিলোমিটার (১২০ মাইল) দক্ষিণ-পূর্বে।

কিম্বে শহরের এক স্থানীয় বাসিন্দা বলেন, তিনি ভূমিকম্পের পর সেখানে কোনো ক্ষয়ক্ষতি দেখতে পাননি। তিনি বলেন, আমরা এখানে ভূমিকম্প অনুভব করেছি। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কাউকে সরিয়ে নেওয়ারও প্রয়োজন হয়নি।

আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, পাপুয়া নিউ গিনিতে শনিবার ভোরে দুটি কম্পনের মধ্যে মাত্র ৩০ মিনিটের ব্যবধান ছিল।

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।