চট্টগ্রাম ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রাম নগরের ইপিজেড মোড়ে ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল ও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

শনিবার (৫ এপ্রিল) বেলা ২টার দিকে শুরু হওয়া বিক্ষোভে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সবশেষ বিকেল সাড়ে ৪টার দিকেও বিক্ষোভ অব্যাহত রয়েছে বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, এক্সেস শিওর নামের একটি কারখানার প্রায় ৪০ শ্রমিককে ছাঁটাই করা হয়েছিল। এর প্রতিবাদে ২০০-২৫০ শ্রমিক সকাল থেকে কারখানার সামনে বিক্ষোভ করে আসছেন। বেলা ২টার দিকে তাঁরা ইপিজেড মোড়ে এসে সড়কে অবস্থান নেন।

মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, বিক্ষোভকারীরা ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করছে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।