রাতে ঢাকাসহ ১০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দিনে প্রচন্ড তাপদাহ থাকলেও আজ রবিবার (৬ এপ্রিল) রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১০টি জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।

রবিবার (৬ এপ্রিল) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূ্র্বাভাসে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এতে বলা হয়, ঢাকা, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, টাঙ্গাইল এবং কুমিল্লা জেলার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব অঞ্চলের বাসিন্দাদের ঝড়-বৃষ্টি এবং বজ্রপাতের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।