নতজানু ও দলকানা সাংবাদিকতা ফ্যাসিবাদের উত্থান ঘটায় : কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ‘নতজানু ও দলকানা সাংবাদিকদের কারণে দেশ পিছিয়ে গেছে, উত্থান ঘটেছে ফ্যাসিবাদের। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ আজ সুদূরপরাহত। ফলে সাংবাদিকতার আত্মিক মৃত্যু ঘটেছে। পতিত হাসিনার লালিত মিডিয়ার কারণে দেশের মানুষ সঠিক ও নির্ভুল সংবাদ থেকে বহুদূর পিছিয়েছে।

রবিবার (৬ এপ্রিল) বিকেলে কক্সবাজার প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার আয়োজিত জরুরি মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

কাদের গনি চৌধুরী বলেন, ‘এখন সময় এসেছে বাস্তবতা ও সত্যের লালন এবং ফ্যাসিবাদের আগ্রাসন রুখতে। এ ব্যাপারে সবার সম্মিলিত প্রয়াস ও সাংবাদিকদের দৃঢ় ঐক্যের কোনো বিকল্প নেই।’

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সিনিয়র সদস্য প্রবীণ সাংবাদিক মো. কামাল হোসেন আজাদের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক এস এম জাফরের সঞ্চালনায় জরুরি সভায় বক্তব্যে দেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাবেক সহসভাপতি এম আর মাহবুব, সিনিয়র সদস্য আবু ছিদ্দিক ওসমানী প্রমুখ।

এতে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাবেক সভাপতি ও কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, সিনিয়র সদস্য এস এম আমিনুল হক চৌধুরী, আতাহার ইকবাল, শামসুল হক শারেক ইবনে আমিনসহ সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সদস্যরা উপস্থিত ছিলেন।
 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।