সংস্কারের চিন্তা বাদ দিয়ে নির্বাচনের পথে আসেন: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংস্কারের নামে আপনারা দল গুছানোর সময় নিচ্ছেন। সেটা বললেই হয়। বিএনপি অনেক আগেই এ সংস্কারের কথা বলেছে। তাই সংস্কারের চিন্তা বাদ দিয়ে নির্বাচনের পথে আসেন।

র‌বিবার (৬ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের গোপালপুরে সূতি ভিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুস ছালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম খান বলেন, ‘গত বছরের ১৭ আগস্ট পিন্টুকে ফাঁসি দিয়ে ২১ আগস্ট উৎসব করতে চেয়েছিল তারা। কিন্তু আল্লাহর রহমতে তারা সেটি করতে পারেনি। যারা পকেট ভরপুর করতে আওয়ামী লীগের কর্মীদের দলে অনুপ্রবেশ করাতে যাচ্ছেন তারা সাবধান হয়ে যান। দলে কোনো প্রকার অনুপ্রবেশ করানো যাবে না।’

আব্দুস সালাম পিন্টু বলেন, ‘শেখা হাসিনা সরকার আমাকে বিনা কারণে ১৭ বছর কারাবরণ করিয়েছে। আল্লাহর রহমত থাকার কারণে আমার প্রিয় গোপালপুরের মাটিতে আপনাদের সঙ্গে আবার দেখা হলো। শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা যাবে না। আমরা জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।’ 

অনুষ্ঠানে গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহসাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, নির্বাহী সদস্য এস এম ওবায়দুল হক নাসির ও অ্যাডভোকেট মোহাম্মদ আলী, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।