সিরাজগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জের সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২।

সোমবার (৭ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ।

তিনি জানান, র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত (৬ এপ্রিল) রাত সোয়া ১১ টার দিকে র‌্যাবের সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল সলঙ্গা থানার ধোপাকান্দি রিফা বেকারীর সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার উত্তর ঝাউলাছড়া গ্রামের মৃত কানা মিয়ার ছেলে মো. আবুল কালাম (২৮), একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে মো. মমিন মিয়া (৩০)।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।