যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বাড়বে, কমবে না: প্রেসসচিব

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপের পর রপ্তানি আদেশ স্থগিত হওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘এগুলো নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। আমরা তো বারবার বলছি এমন কিছু পদক্ষেপ নেব, যাতে যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বাড়বে, কমবে না।’

সোমবার (৭ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রেস ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ব্যবসায়ীরা উদ্বেগ জানিয়েছে রপ্তানি আদেশ স্থগিত হচ্ছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘আমার মনে হয় এগুলো শর্ট টাইম। এগুলোতে প্যানিক হওয়ার কিছু নেই। আমরা তো বারবার বলছি এমন কিছু পদক্ষেপ নেব, যাতে বাংলাদেশের এক্সপোর্ট যুক্তরাষ্ট্রে বাড়বে, কমবে না। এটুকু আমরা ব্যবসায়ীদের বলেছি।’

তিনি বলেন, ‘গতকালকে ব্যবসায়ীদের সঙ্গে খুবই ভালো একটা মিটিং হয়েছে।

সেখানে বিজিএমইর সাবেক সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমসহ অন্যদের মধ্যে তপন চৌধুরী, নাসিম মঞ্জুর, লুবানা হক উপস্থিত ছিলেন। তাদের বলেছি আমরা যেসব পদক্ষেপ নিচ্ছি তাতে যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বাড়বে, কমবে না।’

ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেওয়ার বিষয়ে এক প্রশ্নে জবাবে প্রধান উপদেষ্টার প্রেসসচিব বলেন, ‘আমাদের চিঠিটাই একটা বড় মেসেজ।’

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।