বঙ্গোপসাগরের লঘুচাপটি রূপ নিতে পারে নিম্নচাপে

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (৭ এপ্রিল) আবহাওয়াবিদ ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সাগরে অবস্থানরত লঘুচাপ আগামী দুই-তিন দিনের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামীকাল তাপমাত্রা কিছুটা কমতে পারে। তাপপ্রবাহ কিছু জেলা থেকে দূর হতে পারে।

এদিকে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ময়য়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।