স্ত্রীসহ সাবেক শিল্পমন্ত্রী হুমায়ূনের বিরুদ্ধে দুদকের ‍দুই মামলা

সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নয় কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে দুদক এই মামলা দায়ের করে।

মঙ্গলবার (০৮ এপ্রিল) সেগুনবাগিচায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি জানান, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পাবলিক সার্ভেন্ট হিসেবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মাধ্যমে সাত কোটি ৯৪ লাখ ৬৪ হাজার ১২৭ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রেখেছেন। এছাড়া, নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১৩টি ব্যাংক হিসাবে মোট টাকা ১০২ কোটি দুই লাখ ৬৭ হাজার ৯৫০ টাকার হস্তান্তর, রূপান্তর, স্থানান্তরের মাধ্যমে সন্দেহজনক অসংখ্য লেনদেন করায় তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা করা হয়েছে।

দুদক মহাপরিচালক বলেন, ‘নাদিরা মাহমুদ স্বামীর ক্ষমতার অপব্যবহার করে এক কোটি ৩৪ লাখ ১৬ হাজার ২৫০ টাকার হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে সন্দেহজনক অসংখ্য লেনদেন করেন। এতে করে নাদিরা মাহমুদ এবং নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরও একটি মামলা করা হয়েছে।’ 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।