বাংলাদেশের কিশোর–কিশোরীদের জন্য নিরাপত্তা বাড়াল টিকটক

অনলাইন নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের কিশোর কিশোরীদের ফ্যামিলি পেয়ারিং টুলে একাধিক নতুন সুবিধা যুক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে অভিভাবকেরা নিজেদের সন্তানদের টিকটক অ্যাপ ব্যবহার কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিকটক

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যামিলি পেয়ারিং টুলে যুক্ত হওয়া নতুন সুবিধাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ‘টাইম অ্যাওয়ে’ , যার মাধ্যমে অভিভাবকেরা নির্দিষ্ট সময়ে সন্তানদের টিকটক ব্যবহার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখতে পারবেন। এ ছাড়া সন্তানদের টিকটক অ্যাকাউন্টের কার্যক্রমও দেখতে পারবেন তাঁরা। ফলে সন্তানেরা টিকটকে কোন কোন অ্যাকাউন্ট অনুসরণ করছে বা কোন কোন ব্যক্তি তাদের অ্যাকাউন্ট অনুসরণ করছে, তা জানা যাবে।

নতুন সুবিধা চালুর বিষয়ে টিকটক জানিয়েছে, টিকটক সব সময় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। ফ্যামিলি পেয়ারিংয়ের নতুন সুবিধাগুলো ডিজিটাল জগতে কিশোর–কিশোরীদের স্বাস্থ্যকর অভ্যাস গড়তে সহায়তা করবে। নিরাপদ ও ইতিবাচক অনলাইন পরিবেশ নিশ্চিত করতে টিকটক সব সময় সচেষ্ট।

নতুন সুবিধাগুলোর পাশাপাশি শিগগিরই ‘প্রোঅ্যাকটিভ রিপোর্টিং অ্যালার্ট’ ও ‘উইন্ড–ডাউন’ নামের নতুন সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে টিকটক। সুবিধাগুলো চালু হলে ফ্যামিলি পেয়ারিং টুল ব্যবহার না করলেও সব অভিভাবক সন্তানদের টিকটক ভিডিও রিপোর্ট করার তালিকা দেখতে পারবেন। পাশাপাশি রাত ১০টার পর কিশোর–কিশোরীরা টিকটক ব্যবহার করলে পর্দাজুড়ে রিমাইন্ডার প্রদর্শন করবে টিকটক।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।