যুক্তরাজ্যে প্রথম প্রতিস্থাপিত জরায়ু থেকে শিশুর জন্ম

যুক্তরাজ্যে প্রথমবারের মতো প্রতিস্থাপিত জরায়ু থেকে এক শিশুর জন্ম হয়েছে। জন্মদাত্রী মা গ্রেস ডেভিডসনের শরীরে তাঁর বড় বোন অ্যামি পার্ডির দান করা জরায়ুটি দুই বছর আগে প্রতিস্থাপন করা হয়েছিল।

মঙ্গলবার (৮ এপ্রিল) লন্ডনের কুইন শার্লটস অ্যান্ড চেলসিয়া হাসপাতাল এই খবরটি নিশ্চিত করেছে। খবর এএফপি

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৭ ফেব্রুয়ারি গ্রেস কন্যা সন্তান অ্যামির জন্ম দেন। সন্তানের জন্ম নিয়ে উচ্ছ্বসিত গ্রেস বলেন, ‘আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় উপহারটি পেয়েছি।’ তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যারা সন্তান ধারণে অক্ষম, তাদের জন্য এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

শিশুটির বাবা অ্যাঙ্গাস ডেভিডসন বার্তা সংস্থা প্রেস অ্যাসোসিয়েশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘অ্যামিকে পেয়ে আমরা অভিভূত। দীর্ঘ ১০ বছরের অপেক্ষা, সংগ্রাম এবং আবেগের প্রকাশ যেন কান্নার মাধ্যমে বাইরে চলে এলো।’

গ্রেস ডেভিডসনের বয়স ৩৬ বছর। তিনি রোকিটানস্কি-কাস্টার হাউসার সিনড্রোম নামের একটি বিরল শারীরিক অবস্থায় ভুগছিলেন, যার ফলে জন্ম থেকেই তাঁর জরায়ু নিষ্ক্রিয় ছিল। তাঁর ৪২ বছর বয়সী বড় বোন অ্যামি, যিনি দুই কন্যাসন্তানের মা, স্বেচ্ছায় নিজের জরায়ুটি দান করেন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অক্সফোর্ড ট্রান্সপ্লান্ট সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে গ্রেসের শরীরে জরায়ুটি প্রতিস্থাপন করা হয়।

যুক্তরাজ্যে জীবিত দাতাদের মাধ্যমে অঙ্গ প্রতিস্থাপন কর্মসূচির সহপ্রধান এবং গাইনোকলজিক সার্জন রিচার্ড স্মিথ এই ঘটনাকে ২৫ বছরের গবেষণার ফলাফল হিসেবে উল্লেখ করেছেন।

বিশ্বে জরায়ু প্রতিস্থাপন পদ্ধতির শুরু হয় ২০১৩ সালে সুইডেনে। তখন থেকে এখন পর্যন্ত ১০০টিরও বেশি জরায়ু প্রতিস্থাপন হয়েছে এবং এর মাধ্যমে প্রায় ৫০টি সুস্থ শিশুর জন্ম হয়েছে। এই সাফল্য নারীদের প্রজনন সক্ষমতার নতুন এক দিগন্ত উন্মোচন করেছে।

 

 

সূত্র: এএফপি

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।