ডোমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসে নিহত ৬৬

ডোমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে।স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

জরুরি অপারেশন কেন্দ্রের পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্দেজ বলেছেন, ১৫৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ছাদ ধসের সময় জেট সেট নামের নাইট ক্লাবটির ভেতর প্রায় ৩০০ জন ছিলেন। এটি রাজধানী সান্তো ডোমিঙ্গোতে অবস্থিত। ছাদ ধসে পড়ার সময় সেখানে কনসার্ট চলছিল। যারা এখনো নিখোঁজ আছেন তাদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

যারা ওই সময়টায় ক্লাবটিতে ছিলেন তাদের পরিবারের সদস্যরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে চলে আসেন। তারা তাদের পরিবারের সদস্যদের ছবি নিয়ে তাদের খোঁজ করতে থাকেন। সেখানে অন্তত ২২টি ইনস্টিটিউটের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।  

নাইট ক্লাবটির ছাদ কীভাবে ধসে পড়ল সেটি এখনো জানা যায়নি।

ড্রোন থেকে নেওয়া ফুটেজে দেখা গেছে, ক্লাবটির ছাদের মাঝের অংশ ধসে গর্ত তৈরি হয়েছে। সেখানেই মূলত সবাই ছিলেন।

একটি ভিডিওতে দেখা গেছে, একটি ব্যান্ডদল গান পরিবেশন করছে। ওই সময় স্টেজের কাছ থেকে একজনকে আঙুল দিয়ে দেখান যে ক্লাবের পেছনে কিছু একটা পড়েছে। এর কিছুক্ষণের মধ্যে ছাদে থাকা লাইটগুলো ধসে পড়তে থাকে। এরপর মুহূর্তের মধ্যে পুরো ছাদটি ধসে পড়ে। ওই সময় মানুষের গোঙানি ও আত্মচিৎকার শোনা যায়। এর কয়েক সেকেন্ড পর ভিডিওটি কালো হয়ে যায়।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।