মার্চ ফর গাজার স্থান পরিবর্তন

ফিলিস্তিনের গাজা ও রাফা অঞ্চলে দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে ডাকা জমায়েতের স্থান পরিবর্তন করা হয়েছে। বিনিয়োগ সম্মেলনের কারণে মার্চ ফর গাজার স্থান পরিবর্তন করে পূর্ব নির্ধারিত তারিখে সোহরাওয়ার্দী ময়দানে অনুষ্ঠিত হবে।

ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্টের এক জরুরি বৈঠকে বিনিয়োগ সম্মেলন ও পরীক্ষার কথা বিবেচনা করে মার্চ ফর গাজা এর তারিখ অপরিবর্তিত রেখে স্থান পরিবর্তন করা হয়।

প্ল্যাটফর্মের ফেসবুক পেজ থেকে এক পোস্ট দিয়ে বুধবার বিষয়টি নিশ্চিত করা হয়।

আগামী ১২ এপ্রিল শনিবার পূর্বনির্ধারিত তারিখেই মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে। তবে স্থান পরিবর্তন করে শাহবাগের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টা থেকে শুরু হয়ে মাগরিবের পূর্ব পর্যন্ত চলবে।

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।