সৌদিতে পড়লো ইসরায়েলের দিকে ছোড়া হুতির ক্ষেপণাস্ত্র

ইসরাইলকে লক্ষ্যকরে ইয়েমেনের বিদ্রোহী হুতি গোষ্ঠীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবে পড়েছে বলে জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, হুতিরা স্থানীয় সময় রাত ৯টার দিকে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্রটি ছোড়ে। তবে এটি মাঝপথে সৌদতে পড়ে। তবে সৌদি আরবের ঠিক কোথায় পড়েছে তা বলা হয়নি।  

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করতে সক্ষম হয়। তবে ইসরায়েলে এনিয়ে কোনো সাইরেন বাজানো হয়নি। কারণ ক্ষেপণাস্ত্রটি কোনো হুমকি তৈরি করেনি।

আর্মি রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, এনিয়ে দ্বিতীয়বারের মতো হুতির ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত না হেনে সৌদি আরবে পড়ল।

এদিকে এই ঘটনায় সৌদি বা হুতি কোনো মন্তব্য করেননি। তবে হুতির পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইসরায়েলকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালিয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।