‘এনসিপির সঙ্গে জামায়াতের রাজনৈতিক সম্পর্ক নয়, আত্মার সম্পর্ক’

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন একটি টেলিভিশনের সাথে সাক্ষাৎকারে বলেন, “এনসিপির সাথে জোটের বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। যারা এই প্রক্রিয়া এগিয়ে নিচ্ছেন, তাদের সাথে আমাদের আতুর ঘর থেকেই পরিচয়।”  

মিলন এনসিপির নেতাদের সাথে দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, “সারজিস হাসানাত, আব্দুল কাদের, নাহিদসহ অন্যান্য নেতাদের সাথে আমাদের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা একসাথে আন্দোলন করেছি, দিন-রাত একত্রে কাজ করেছি, দুর্যোগেও পাশে থেকেছি। এটা শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, আত্মার সম্পর্ক।”  

নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “দেশে একটি নতুন দল গঠনের উদ্যোগকে আমরা ইতিবাচকভাবে দেখি। তরুণদের রক্ত ও শক্তির প্রয়োজন রয়েছে রাজনীতিতে। আমরা তাদেরকে স্বাগত জানাই এবং তাদের সাথে আমাদের সুসম্পর্ক বিদ্যমান।”  

তবে জোট গঠনের বিষয়ে তিনি স্পষ্ট করেন, “এটি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। সময়ই বলে দেবে কে কার সাথে জোট বাঁধবে। সরকার গঠনের সামর্থ্য প্রসঙ্গে মিলন দাবি করেন, “আমাদের দলের ইতিহাসে কখনও ক্ষমতায় গিয়ে শুধু ভাগ্য পরিবর্তনের চেষ্টা করা হয়নি। দেশবাসী আমাদের অতীত কর্মকাণ্ডের মূল্যায়ন করবে বলে আমরা আশাবাদী।”  

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।