কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্র নিহত

ঝিনাইদহ প্রতিনিধি \ ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ফাহাদ হাসান (১৩) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থী কোটচাঁদপুর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের আব্দুস সামাদের ছেলে ও স্থানীয় এলাঙ্গী মফেজ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের রেলক্রসিং পার হতে গেলে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল ছিন্নভিন্ন ও ফাহাদের শরীর ক্ষবিক্ষত হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

এলাঙ্গী মফেজ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) রবিউল ইসলাম জানান, ফাহাদ হাসান সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ির পাশে রেলক্রসিং পার হয়ে মাঠের দিকে যাচ্ছিল। সে মোটরসাইকেল নিয়ে রেললাইনের উপর গেলে দ্রুতগামি ট্রেনটি তাকে ধাক্কা দেয়। কোটচাঁদপুর থানার ওসি সৈয়দ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্কুল শিক্ষার্থী ফাহাদ সকালে একটি ডিসকভারি-১০০ মোটরসাইকেল নিয়ে রেললাইনের উপর গেলে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ গ্রামবাসি তার বাড়িতে নিয়ে গেছে। এখন রেলওয়ে যশোর থানার পুলিশ মরদেহ সুরতহালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে যোগ করেন ওসি। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।