লিবিয়া থেকে ফিরলেন আরও ১৬৭ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজি ও আশপাশের এলাকা থেকে ১৬ জন এবং গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৫১ জন—সবমিলিয়ে ১৬৭ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপলিস্থ বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন সম্পন্ন হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোর ৫টায় বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম-এর কর্মকর্তারা।

প্রত্যাবাসিতদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় ইউরোপে যাওয়ার আশায় সমুদ্রপথে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জীবনের ঝুঁকি নিয়ে এ ধরনের বিপদসঙ্কুল পথে পাড়ি না দেওয়ার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

আইওএম প্রত্যাবাসিতদের প্রত্যেককে নগদ ৬ হাজার টাকা, খাদ্যসামগ্রী, চিকিৎসাসেবা এবং প্রয়োজনে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করেছে।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক আরও বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।